৫ রানে হারের পরও রাচিন রবীন্দ্র বলছেন, ক্রিকেটের সৌন্দর্য এখানেই 

স্পোর্টস ডেস্ক 
২৯ অক্টোবর ২০২৩, ১০:১৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৫

৩৮৯ রানের লক্ষ্যে সেই রান প্রায় তাড়া করে ফেলেছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিউইদের। তার পরও কোনও ধরনের অতৃপ্তি নেই নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্রর। তিনি মনে করেন, ক্রিকেটের সৌন্দর্য এখানেই।
 
বিশ্বকাপে গতকাল ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ার কাছাকাছি ছিল নিউজিল্যান্ড। জেমস নিশাম সেই চেষ্টাও করেছিলেন। ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হন শেষ ওভারে। এত কাছে গিয়েও হারের হতাশা সঙ্গী হওয়ায় রবীন্দ্র বলেছেন, ‘এভাবে বড় লক্ষ্যের বিপরীতে কাছে গিয়েও হারটা হতাশাজনক। তাও আবার হারটা যখন অল্প রানের।’

রান তাড়ার সময় রবীন্দ্র নিজেই ৮৯ বলে ১১৬ রানে অবদান রেখেছিলেন। হারের পর তিনি বলেছেন, ক্রিকেটের সৌন্দর্য লুকিয়ে এখানেই, ‘কিন্তু তার পরেও আমার মনে হয় এটাই ক্রিকেটের সৌন্দর্য। একই সাথে আপনি উত্থান-পতন দেখতে পাচ্ছেন। তার ওপর ম্যাচটা যখন ছিল উত্তেজনাপূর্ণও।’

এই ম্যাচে মোট ৭৭১ রান হয়েছে। যা বিশ্বকাপের সর্বোচ্চ হাই স্কোরিং ম্যাচ। যা পেছনে ফেলেছে এই টুর্নামেন্টে হওয়া শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৭৫৪ রানকেও। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম