বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ২০:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৩৩

মাঠের পারফরম্যান্সে যাচ্ছেতাই অবস্থা পাকিস্তানের। বিশ্বকাপে টানা চার হারের পর তীব্র সমালোচনার শিকার বাবর আজমরা। এবার টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করলেন। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান তাদের সপ্তম ম্যাচ খেলার আগের দিন সোমবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

অবশ্য ইনজামামের পদত্যাগের কারণ দলের পারফরম্যান্স নয়, স্বার্থের সংঘাতের আশংকায় সরে দাঁড়াচ্ছেন। বেশ কিছু পাকিস্তানি মিডিয়া দাবি করেছে, খেলোয়াড়দের ম্যানেজমেন্ট কমিটি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ার হোল্ডার সাবেক অধিনায়ক। এই সংস্থা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে। রিজওয়ানও নাকি এই ফার্মের যৌথ মালিক। এই রিপোর্টের পর দলের নির্বাচন প্রক্রিয়া হয়েছে প্রশ্নবিদ্ধ। 

সামা টিভির প্রোগ্রাম জোর কার জোর-এ ইনজামাম বলেছেন, এই অভিযোগ ওঠার পর পিসিবির সঙ্গে বসেছিলেন তিনি এবং বোর্ডকে তদন্তের দাবি জানান। বোর্ডও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আর তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ব্যাটিং গ্রেট।

তদন্ত শেষ হওয়ার পর পিসিবির সঙ্গে আবার বসবেন বলে ইনজামাম যোগ করেছেন, ‘আমরা ক্রিকেটাররা সবসময় দেশকে সেবা দেওয়ার জন্য আছি। আমি যেহেতু তদন্তের মুখোমুখি এবং আমার চাকরির যে ধরন, আমার উচিত পদত্যাগ করা এবং তাদের তদন্তের পথ পরিষ্কার রাখা।’

মিডিয়া গুঞ্জনে কষ্ট পেয়েছেন ইনজামাম, ‘আমি মানুষ এবং কষ্ট দেয় এসব। আমি পাকিস্তানকে ২০ বছর প্রতিনিধিত্ব করেছি। আমি এমন কেউ না যে আমাকে কেউ চেনে না। (প্রমাণ ছাড়া) এমন অভিযোগ করলে কষ্ট লাগে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান