আজ মুখোমুখি পাকিস্তান-আমিরাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৩

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা কোনঠাসা পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততেই হবে আফ্রিদির দলকে। সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আইসিসির সহযোগী সদস্য রাষ্ট্র আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। আজ মুখোমুখি পাকিস্তান-আমিরাত
আরব আমিরাত প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হারলেও দলটির বোলিং আলাদাভাবে নজর কেরেছে সবার। পরপর দুটি ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আরব আমিরাত। বাকি দু-ম্যাচ তাদের স্রেফ নিয়ম রক্ষার। তবে পাকিস্তান চাইবে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিতে।

এশিয়া কাপে বরাবরই ফেভারিট হিসেবে নামে পাকিস্তান। তবে এবারের এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি তাদের। ভারতের কাছে হারলেও স্বল্প পুঁজি নিয়ে দারুণ লড়াই করে জানিয়ে দিয়েছে সেরা বোলিং লাইনআপ নিয়ে এসেছে তারা। মাত্র ৮৩ রানে দলটি অলআউট হয়েছিল। তা নিয়েই ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ চাপে রেখেছিল তারা। বিশেষ করে মোহাম্মদ আমির ও মোহাম্মদ সামির বোলিং ছিল দেখার মতো।

মুখোমুখি লড়াইয়ে এর আগে কখনও টি-টোয়েন্টি ম্যাচে খেলেনি পাকিস্তান ও আরব আমিরাত। তবে তিনটি ওয়ানডে ম্যাচে খেলেছে তারা। আর তিনটিতেই হেসে-খেলে জয় পেয়েছিল পাকিস্তান। তবে টি-টোয়েন্টি ম্যাচে যে কোনও দলই ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই বেশ সতর্ক আফ্রিদির দল।

অবশ্য আমিরাতের সামনে যেহেতু ফাইনালে যাওয়ার আর কোনও সুযোগ নেই তাই দলটির হারানোর কিছু নেই। তবে তারা চায় এশিয়া কাপে একটি জয়। সেটি হতে পারে পাকিস্তানের বিরুদ্ধেও কিংবা অন্য কেউ।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি