হ্যাটট্রিক জয়ের মিশনে টসে হারলো আফগানিস্তান, ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৪:৩৯

ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল আফগানিস্তান। তার আগে দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামায় নেদারল্যান্ডস। এই বিশ্বকাপে প্রথম দুটি অঘটন ঘটানো দুই দল মুখোমুখি হচ্ছে শুক্রবার।

নেদারল্যান্ডস এই বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ জেতে বাংলাদেশের বিপক্ষে। আর আফগানিস্তান সবশেষ দুটি ম্যাচই জিতেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর পর হ্যাটট্রিক জয়ের মিশন তাদের। এই ম্যাচে অবশ্য টসে হেরে গেছে তারা।

নেদারল্যান্ডস দুটি ম্যাচই জিতেছিল আগে ব্যাটিং করে। তাই তৃতীয় জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ‘আমরা আশা করি স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা আটকাতে পারবো। আমাদরে টপ অর্ডারদের আরও বেশি রান করা উচিত। তাা যদি সেটা পারে, তাহলে ভালো কিছু হবে।’

আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীও বললেন, টসে জিতলে আগে ব্যাটিং নিতেন। কিন্তু টসকে খুব গুরুত্ব দিতে চাইছেন না তিনি। পরিসংখ্যান কিন্তু তাদেরই পক্ষে। গত দুটি ম্যাচই আফগানরা জিতেছে পরে ব্যাট করে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম