নতুন চ্যালেঞ্জের সামনে শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৭:০৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:০৯

আগামী শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকায় নাজমুল হোসেন শান্তকেই অধিনায়কের ভূমিকা পালন করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৯০ রানের ইনিংসে দলের জয়ে অবদান রাখা এই ব্যাটারকে আগামী ম্যাচে রাখতে হবে আরও বড় ভূমিকা। এবার তার সামনে চ্যালেঞ্জ কেবল ব্যাট হাতে পারফরম্যান্স নয়, ঠিকঠাকভাবে দলকে পরিচালনা করাও।

বিশ্বকাপে যাওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন শান্ত। ১৫ ওয়ানডেতে প্রায় ৫০ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ হাফ সেঞ্চুরিতে তার রান ছিল প্রায় ৭০০। বিশ্বকাপের ময়দানে গিয়ে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৯ রানের ইনিংসও খেলেছিলেন। তার পর থেকেই খেই হারিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। পরের টানা ৬ ম্যাচ তার রান ছিল ০, ৭, ৮, ০, ৯ ও ৪। সবমিলিয়ে মোটে ২৮! সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভেঙেছেন। খেলেছেন ৯০ রানের ইনিংস। ব্যাটিং অর্ডারে ওলট পালট করাতেই ছন্দ হারিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। কারও ওপর নির্ভর না করে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে হলে শান্তর পারফরম্যান্সের বিকল্প নেই।

শান্তও প্রস্তুত বিশ্বকাপের বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচে সেটা কাজে লাগাতে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা নির্দ্বিধায় স্বীকার করে নেন তিনি, ‘খারাপ লেগেছে, দলের জন্য ভালো কিছু করতে পারিনি। সত্যি বলতে হতাশ ছিলাম। বিশ্বকাপের আগে জানতাম আমার ভূমিকা কী হতে যাচ্ছে। টপ অর্ডার ব্যাটার হিসাবে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলের টপ অর্ডারের ব্যাটাররা রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। আমি পারিনি, এ কারণে হতাশ ছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে করেছি, দল জিতেছে। এই অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে কাজে দেবে।’

শান্ত মনে করেন, ম্যাচ জিততে গেলে টপ অর্ডারে ভূমিকা রাখতে হবে। শ্রীলঙ্কা ম্যাচের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কাজ করতে চান শান্ত, ‘আমাদের ভালো একটা জুটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ড্রেসিংরুমে সব সময় এটাই বলছিলাম, আমাদের ওপরে ভালো জুটি দরকার। জুটি না গড়লে নিচের দিকে শুধু বিপর্যয় প্রতিরোধ হবে। ম্যাচ জিততে হলে ওপরের দিকে ব্যাটারদের ভালো ব্যাটিং করা আর বড় জুটি গড়া গুরুত্বপূর্ণ। আশা করি সামনের ম্যাচেও আমাদের টপ অর্ডার বড় জুটি গড়তে পারবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের