চার দলের সিরিজ খেলতে ভারতে গেলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৭:৪৪

এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করতে ভারতে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। চার দলের সিরিজে অংশ নেবে বাংলাদেশের যুবারা। স্বাগতিক ভারতের দুটি বয়সভিত্তিক দল ও ইংল্যান্ডের যুবাদের নিয়ে মাঠে গড়াবে চার এই টুর্নামেন্ট।

বাংলাদেশের দল ম্যাচের ভেন্যু অন্ধ্র প্রদেশের ভিজয়ওয়ারা শহরে পৌঁছায় শনিবার। সেখানে মুলাপাড়ুর দুই মাঠে হবে সিরিজের সবগুলো ম্যাচ। প্রায় তিন সপ্তাহ হবে এই প্রতিযোগিতা।

এক নম্বর মাঠে সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময় দুই নম্বর মাঠে লড়বে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ ও ইংল্যান্ডের যুবারা। পরের পাঁচ ম্যাচে ১৫, ১৭, ২০, ২২ ও ২৪ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৭ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর দিনই দেশে ফিরবে যুবারা। 

এই টুর্নামেন্ট খেলেই বাংলাদেশ দল চলে যাবে দুবাইতে। ওখানে ৮ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও জাপান। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, আহরার আমিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ রাফি উজ্জামান, মোহাম্মদ রোহানাত দৌল্লাহ বর্ষণ, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আশরাফুল হাসান, জিহাদুল হক জিহাদ, মোহাম্মদ একান্ত শেখ, তানভির আহমেদ, মোহাম্মদ শাহরিয়া আল আমিন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের