শাহীন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক, শান টেস্টের

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২১:৫৩

বাবর আজম তিন ফরম্যাট থেকেই পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যে নতুন অধিনায়ক নির্বাচন করলো পিসিবি। শাহীন শাহ আফ্রিদি তাদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, আর টেস্টে অধিনায়কত্ব করবেন শান মাসুদ।

নিকট ভবিষ্যতে কোনও ওয়ানডে না থাকায় এই ফরম্যাটের অধিনায়ক আপাতত ঘোষণা করেনি পিসিবি।

বাবর পদত্যাগ করার কিছুক্ষণের মধ্যে বোর্ড এক বিবৃতিতে জানায়, তারা তাকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও টেস্ট অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল।

পিসিবি জানায়, ‘তার পরিবারের সঙ্গে আলোচনার পর বাবর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তার সিদ্ধান্তকে সমর্থন ও শ্রদ্ধা করে পিসিবি। একজন খেলোয়াড় হিসেবে তাকে সমর্থন করে যাবো।’

বাবরের প্রশংসা করে তারা আরও বলেছে, ‘বাবর একজন সত্যিকারের বিশ্বমানের খেলোয়াড়। আমরা চাই খেলোয়াড় হিসেবে তার উন্নতি অব্যাহত থাকুক।’ পিসিবি প্রধান জাকা আশরাফ বলেছেন, ‘পাকিস্তানের তৈরি হওয়া সেরা ব্যাটারদের একজন সে। আমাদের সম্পদ সে। আমরা তাকে সমর্থন দিয়ে যাবো।’

৩৪ বছর বয়সী মাসুদের অধিনায়কত্ব পাওয়া বিস্ময়কর বটে। এক দশকেরও বেশি সময় আগে টেস্টে অভিষেক হয়েছিল তার। কিন্তু কখনও দলে জায়গা স্থায়ী করতে পারেননি। দুই বা তিন টেস্ট খেলেই মাঝেমধ্যে বাদ পড়তে হয়েছে তাকে। গত বছর শেষ দিকে ইংল্যান্ড  ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফেরেন তিনি। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১৭ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরি করেন।

মাসুদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট বেশ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে তারা, যেখানে ১৯৯৯ সাল থেকে ১৪ ম্যাচ খেলে টানা হেরেছে। পাঁচটি সিরিজে হোয়াইটওয়াশড তারা।

টি-টোয়েন্টিতে শাহীনের নেতৃত্ব পাওয়া প্রত্যাশিত ছিল। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হন। তার অধিনায়কত্বে টানা দ্বিতীয়বার ট্রফি জেতে লাহোর।

তার ওই সাফল্যের কারণে জাতীয় দলের অধিনায়ক নির্বাচনে খুব বেশি ভাবতে হয়নি। তারও প্রথম অ্যাসাইনমেন্ট বেশ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজের পর পাঁচ টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে পাকিস্তান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সফর দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের প্রস্তুতি।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের