ফিলিস্তিনের পতাকা হাতে কোহলিকে জড়িয়ে ধরতে চাইলেন এক দর্শক

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১৬:০৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৪

আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে হঠাৎ করেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন এক দর্শক। ঢুকে ছুটে যান বিরাট কোহলির দিকে। প্রথমে মনে হচ্ছিল কোহলির জন্যই বুঝি তার মাঠে আসা। কিন্তু ক্যামেরার নজর তার দিকে পড়তেই বোঝা গেলো শুধু কোহলির জন্য মাঠে আসেননি তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদ জানাতে তার এভাবে অনুপ্রবেশ। 

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ইনিংসের ১৪তম ওভারে। মাঠে প্রবেশ করা ওই দর্শকের টি-শার্টের সামনে লেখা ছিল, ‘ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধ করুন’। সঙ্গে ছিল ফিলিস্তিনের একটি পতাকাও। এমনকি নিজের ফেস মাস্কটিও ছিল ফিলিস্তিনি পতাকার ডিজাইনে।

মাঠে ঢুকে পড়া ওই দর্শক পিচ পর্যন্ত চলে এসেছিলেন। ওই সময় জড়িয়ে ধরার চেষ্টা করেন কোহলিকে। কিন্তু ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অবস্থায় কোহলি ওই ভক্তর কাছ থেকে নিজেকে মুহূর্তেই ছাড়িয়ে নেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের