এক মিলিয়ন বছরেও এমন কিছুর প্রত্যাশা করেননি হেড

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ০১:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:৩৫

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে বৃদ্ধাঙ্গুলি ভেঙেছিল। টুর্নামেন্টে ট্র্যাভিস হেডের খেলা নিয়েই ঘোরতর শঙ্কা জেগেছিল। পাঁচ ম্যাচ মাঠে বসে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে করলেন ১০৯ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও ঝলক দেখান ৬২ রান করে। আর ফাইনালে ইতিহাসের পাতায় নাম লিখলেন অভাবনীয় এক ইনিংস খেলে। তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ফাইনালে সেঞ্চুরি করলেন। চতুর্থ খেলোয়াড় হিসেবে সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ম্যাচেও হলেন ম্যাচসেরা। যিনি বিশ্বকাপে খেলার কথা ভাবতে সংশয়বোধ করেছিলেন, তিনিই হলেন ট্রফি জয়ের নায়ক! এমন গল্প লেখার কথা মিলিয়ন বছরেও ভাবেননি হেড।

রবিবার আহমেদাবাদের ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া ৪৭ রানে হারায় তিন উইকেট। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও মিচেল মার্শকে ফিরে যেতে দেখেও বিচলিত হননি হেড। অ্যাস্টন অ্যাগারের ইনজুরিতে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া মার্নাস লাবুশেনেকে নিয়ে জয়ের ভিত গড়ে দেন। তার ১২০ বলে ১৩৭ রানের ইনিংস নিস্তব্ধ করে দেয় গ্যালারির লাখো দর্শককে।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে হেড বলেছেন, ‘কখনও এটা প্রত্যাশা করিনি, এক মিলিয়ন বছরেও না। সত্যিই অন্যরকম দিন। ঘরে সোফায় বসে থাকার চেয়ে অনেক ভালো। অবদান রাখতে পেরে অনেক খুশি।’

সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলতে গিয়ে পেসার জেরাল্ড কোয়েটজের বল বাঁহাতে লাগে। কয়েক সপ্তাহের জন্য ছিটকে যান হেড। অস্ত্রোপচারের পরামর্শও এসেছিল। ছুরি-কাঁচির ব্যবহার হলে ১০ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন ভেবে স্প্লিন্ট লাগিয়ে নিজেকে সারিয়ে তোলেন। ইনজুরির ছয় সপ্তাহেরও কম সময়ে ব্যাটিং অনুশীলনে ফেরেন। দৃঢ় মানসিকতা দিয়ে বিশ্বকাপে দেশের জার্সি পরেন দলের ষষ্ঠ ম্যাচে। তার ওপর রাখা আস্থার প্রতিদান দিলেন গুরুত্বপূর্ণ সময়ে।

আগে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলা রোহিত শর্মার ক্যাচ নিয়ে ম্যাচ পাল্টে দেওয়া হেড আরও বলেছেন, ‘অবদান রেখে খুব ভালো লাগছে। প্রথম ২০ বল খেলে আমি অনেক আত্মবিশ্বাস অর্জন করেছি এবং সেটা ধরে রেখেছি। মিচ মার্শ এসে ছন্দ তৈরি করেন। এই শক্তিটা আমরা চাইছিলাম, জানতাম উইকেট কঠিন হতে পারে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দারুণ ছিল। দিন যত যাবে, উইকেট আরও ভালো হবে মনে হয়েছিল।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের