সংবাদ সম্মেলনে মাত্র দু’জন সাংবাদিক দেখে হতবাক সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১৩:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:১৭

ব্যাপারটা বেশ অবিশ্বাস্যই! ভারতের মতো ক্রিকেট পাগল দেশটাতে কোনও অধিনায়কের সংবাদ সম্মেলন হলে আসর জমে যায় সংবাদ কর্মীদের। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখলেন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্ব পাওয়া সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মলেনে তার জন্য হাজির ছিলেন মাত্র দু’জন সাংবাদিক!  

বিশ্বকাপ শেষ হতেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অজিদের মুখোমুখি হওয়ার আগে ভারত বড় তারকাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে। ক্লান্তির বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। অবশ্য ব্যাপারটা যে শুধু ক্রিকেটারদের বেলায় কাজ করছে এমন নয়। টানা ৬ সপ্তাহ কাজ করা সংবাদিকরাও ভীষণ ক্লান্ত। মনে করা হচ্ছে এই কারণেই সংবাদ সম্মেলনে অবিশ্বাস্যরকম কম উপস্থিতি ছিল তাদের। ব্যাপরটাতে হতবাক হয়ে সূর্যকুমার শুরুতেই বলেছেন, ‘মাত্র দু’জন?’    

সাধারণত দেখা যায় সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজাররা সংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেন। বুধবার তেমনটা হতে দেখা যায়নি। 

পরে অবশ্য বিস্মিত করার মতো আরও ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনটিও বাতিল করা হয়। অবশ্য এটা জানা যায়নি যে সংবাদ মাধ্যমের কম উপস্থিতির কারণে এমনটা করা হয়েছে কিনা।   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম