৮ ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৮:১৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:১৭

শ্রীলঙ্কা ক্রিকেট বুধবার তাদের ২০২৪ সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। বাংলাদেশেও আসবে তারা। তিন ফরম্যাটে মোট ৮ ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্রটি।

সব মিলিয়ে নতুন বছরে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এর মধ্যে টেস্ট ১০টি, ওয়ানডে ২১টি ও টি-টোয়েন্টি ২১টি।

আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি হোম সিরিজ দিয়ে নতুন বছর শুরু করবে শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। 

তারপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।

বছরের প্রথম অ্যাওয়ে সিরিজ তারা বাংলাদেশকে দিয়ে শুরু করবে। ফেব্রুয়ারি-মার্চ জুড়ে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

তারপর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে জুলাইয়ে ভারতে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে লঙ্কানরা।

একই বছর তারা আরও তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। সেপ্টেম্বর ও নভেম্বরে দুই দফায় নিউজিল্যান্ডকে ঘরের মাঠে স্বাগত জানাবে তারা। আগামী বছর আরেকটি হোম সিরিজ তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
সর্বশেষ খবর
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন