সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে কোহলি!

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ২৩:০১আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:৩৬

সামনে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটে খেলবে ভারত। তারপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই দুটি দলের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বিরতি নিচ্ছেন তিনি।

বিসিসিআই সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, কোহলি আপাতত লাল বলের ক্রিকেট নিয়ে ভাবছেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরে কেবল দুটি টেস্ট খেলবেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি নয়। ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। বক্সিং ডে টেস্ট হবে সেঞ্চুরিয়নে, কেপটাউনের দ্বিতীয় ম্যাচ।

ওই সূত্রের বক্তব্য, ‘তিনি (কোহলি) বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে তার বিরতি দরকার। পরে যখন সাদা বলের ক্রিকেট খেলতে চাইবেন তখন রঙিন জার্সি গায়ে দেবেন। এই মুহূর্তে তিনি বিসিসিআইকে জানিয়েছেন যে লাল বলের ক্রিকেট খেলে যাবেন। তার মানে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খেলেননি কোহলি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কীভাবে তিনি প্রস্তুতি নেন, সেটাই দেখার অপেক্ষা।

সবশেষ বিশ্বকাপে ১১ ইনিংসে ৭৬৫ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন কোহলি। বর্তমানে তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। ডানহাতি ব্যাটার গত কয়েক মাস ধরে লাগাতার ক্রিকেট খেলছেন। সবশেষ তিনি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে ছুটি কাটান, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম