রাজকোট ও রাঁচি টেস্টেও খেলবেন না কোহলি!

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৭

ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির অনুপস্থিতির সময় আরও বাড়ছে! রাজকোট ও রাঁচি টেস্টেও ভারত তাদের সিনিয়র ব্যাটারকে পাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে ঘোরতর শঙ্কা প্রকাশ করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ক্রিকইনফোর খবর, ধর্মশালায় ৬ মার্চ শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টেও কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এই সপ্তাহেই শেষ তিনটি টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। সেখানেই কোহলিকে রাখা না রাখার ব্যাপারে বিবেচনা করবেন তারা।

গত ২২ জানুয়ারি, ইংল্যান্ড সিরিজ শুরুর তিন দিন আগে বিসিসিআই ঘোষণা দেয়, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ওই দিনই ভারতীয় ব্যাটার হায়দরাবাদে স্কোয়াডের সঙ্গে যোগ দেন, একই দিন আবার ফিরেও যান।

কোহলির অনুপস্থিতি নিয়ে ওইদিনের বিবৃতির পর আর কিছু বলেনি বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। দেশকে প্রতিনিধিত্ব করাই তার কাছে সবার আগে, এই ব্যাপারটি জোর দিয়ে বলেছেন। কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতির কারণে তার থাকা হচ্ছে না।’

কোহলিকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও সুখবর মিলেছে। প্রথম টেস্টের সেরা ব্যাটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল ইনজুরি থেকে সেরে ওঠার পথে। বেঙ্গালুরুর এনসিএ-তে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনসিএ ফিজিওর চূড়ান্ত রিপোর্ট হাতে না এলেও তাদের দুজনের অবস্থা ইতিবাচক। দুজন না হলেও অন্তত একজনকে পাওয়া যাবে রাজকোটে।

রাহুল ও জাদেজার সঙ্গে দ্বিতীয় টেস্টে বাইরে থাকা মোহাম্মদ সিরাজকে নিয়েও মিলেছে ভালো খবর। পূর্বসতর্কতার কারণে তাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিজের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে মাত্র ১১ ওভার বল করেছিলেন। ওয়ার্কলোড বিবেচনায় তাকে বিশাখাপত্নমে বিশ্রাম দেওয়া হয়।

সিরিজের দুই ম্যাচ শেষে ভারত ও ইংল্যান্ড ১-১ এ সমতায়। আগামী ১৫ ফেব্রুয়ারি হবে তৃতীয় টেস্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম