ম্যাচসেরা হয়ে সেই মজাটা কি পেয়েছেন তাইজুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫

প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে গণমাধ্যমের সামনে এসে তাইজুল ইসলাম বলেছিলেন, বড় দলকে হারানোর মাঝে একরকম মজা আছে। শনিবার নিউজিল্যান্ডের শেষ উইকেটটি তুলে বাংলাদেশকে স্মরণীয় এক জয় এনে দিয়ে সেই মজাটা উপভোগ করার কথা তার। কিউইদের ২০ উইকেটের অর্ধেকই তাইজুলের পকেটে গেছে।

সিলেট টেস্টের চতুর্থ দিন জয়ের কাজ অনেকটা সেরে রেখেছিল বাংলাদেশ। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নেয় ১১৩ রানেই। গতকাল একা ৪ উইকেট নিয়ে দলকে জয়ের সুবাস এনে দেওয়া তাইজুল আজ নিয়েছেন আরও দুটি উইকেট। তার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৮১ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬টি। সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাইজুল বলে গেছেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট নেওয়ায় প্রেরণা আরও বাড়লো। এই পারফরম্যান্সে সতীর্থরা আমাকে সমর্থন দিয়েছে।’

এর আগে চতুর্থদিন সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেছিলেন, ‘এখনও জিতি নাই, তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতবো বা জিতবো কিনা না জানি না, তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি। বড় দলকে হারানোর মজাই আলাদা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের