‘দুর্বল দলের সঙ্গে খেলে ওয়ানডেতে এক নম্বর হয়েছিল পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ২১:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২১:১১

এবারের ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরুর পর ছন্দ হারায় পাকিস্তান। শেষ দিকে আবার জয়ে ফিরলেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সব ফরম্যাট থেকে পদত্যাগ করেন অধিনায়ক বাবর আজম। এই বছরের শুরুতে তারা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেও এবার তা প্রশ্নবিদ্ধ করলেন ফাস্ট বোলার জুনাইদ খান।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে পাকিস্তান ওয়ানডের এক নম্বর দল হয়। ২০১৯ সালে পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ খেলা জুনাইদের মতে, বাবররা তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি। দুর্বল দলগুলোকে হারিয়ে তারা র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছে।

জুনাইদ বলেছেন, ‘লোকেরা বলে আমরা বাবর আজমের অধিনায়কত্বে ওয়ানডেতে এক নম্বর হয়েছি। কিন্তু আমরা এক নম্বর হয়েছি দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে। বাবর খুব দ্রুত শিখতে পারে না। সে বিশ্বমানের ব্যাটার, কিন্তু তার অধিনায়কত্ব আহামরি নয়।’

প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিয়েই প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে ষষ্ঠ ট্রফি এনে দিয়েছেন। তাকে নিয়ে জুনাইদ বললেন, ‘প্যাট কামিন্সের দিকে তাকান। সে অস্ট্রেলিয়ার জন্য ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। সে আগ্রাসী, যা বলে সেটাই করে।’  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের