নভেম্বরের সেরার দৌড়ে বাংলাদেশের দুই ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা নারী ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুইজন। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি নভেম্বরের সেরার দৌড়ে যোগ দিয়েছেন। তাদের দুজনের লড়াই হবে পাকিস্তানের সাদিয়া ইকবালের সঙ্গে।

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ খেলেছিল দুই দল। দুটোতেই ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয়ের পেছনে বড় অবদান দুই ক্রিকেটার নাহিদা ও ফারজানার। এই কারণে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তারা। 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হন ফারজানা। করেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে তিনি করেন ১১০ রান, যা নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। 

এছাড়া নাহিদা সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন ওয়ানডের সিরিজ সেরা। নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট তার। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

পুরুষ ক্রিকেটারদের মধ্যে নভেম্বরের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।  

মাসের সেরা নির্বাচিত করতে এখানে গিয়ে ভোট দিতে হবে

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী