আব্দুল্লাহ-প্রীতমের সেঞ্চুরিতে নর্থ জোনের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ২২:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ব্যাটারদের জমজমাট লড়াই হয়েছে। আগে ব্যাটিং করা সাউথ জোন ৩০৫ রান করেও রবিবার বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ জিততে পারেনি। আব্দুল্লাহ আল মামুন ও প্রীতম কুমারের সেঞ্চুরিতে নর্থ জোন ৯ বল আগেই জয় নিশ্চিত করে।

কক্সবাজারের মূল মাঠে টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় নর্থ জোন। বর্তমান যুব দলের ব্যাটার আশিকুর রহমান শিবলি, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে সাউথ জোন ৫ উইকেট হারিয়ে রান তিনশ ছাড়ায়। জবাবে খেলতে নেমে ৪৮.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে নর্থ জোন।

৬৩ রানে ২ উইকেট হারানোর পর আব্দুল্লাহ ও প্রীতম ১৮২ রানের জুটি গড়েন। দুজনের সেঞ্চুরিতে জয়ের পথ সহজ হয়ে যায় নর্থ জোনের। ১১৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১০০ রান করেন আব্দুল্লাহ। এটি তার প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। ২০২২ যুব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এখন বড়দের ক্রিকেট মাতাচ্ছেন এই ক্রিকেটার। এছাড়া প্রীতম ১১২ বলে ১০৮ রান করেন ৮ চার ও ২ ছক্কায়। তারও এটা লিস্ট ‘এ’তে প্রথম সেঞ্চুরি। 

এছাড়া হাবিবুর রহমান ৩৪, তাইবুর রহমান ২২ ও আকবর আলী ২৩ রান করে দলের জয় নিশ্চিত করেন। 

সাউথ জোনের বোলারদের মধ্যে সোহাগ গাজী ২টি এবং একটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও ওয়াসি সিদ্দিকী। 

এর আগে যুব এশিয়া কাপ জয়ী ওপেনার শিবলির ৬০, মার্শাল আইয়ুবের ৬১ ও মোসাদ্দেকের হার না মানা ৬৯ রানের সুবাদে স্কোরবোর্ডে তিনশর বেশি রান পায় সাউথ জোন। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় সাজানো শিবলির ইনিংস। এছাড়া আইয়ুব ইনিংসটি সাজান ৮০ বলে। শেষ দিকে দলের স্কোর বাড়ান মোসাদ্দেক। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে ৪৪ বলে পঞ্চাশোর্ধ্ব রান করেন। 

নর্থ জোনের হয়ে বল হাতে পেসার ইয়াসিন আরাফাত মিশু ২ এবং একটি করে উইকেট নেন শহীদুল ও আব্দুল্লাহ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের