ফিলিস্তিনের পক্ষে থাকতে খাজাকে মাথা উঁচু রাখতে বললেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে পার্থ টেস্টে নিজের জুতোয় বিশেষ বার্তা নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু আইসিসি তাতে বাধ সেধেছিল। অবশ্য ফিলিস্তিনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে পাকিস্তানের বিপক্ষে খেলতে দেখা যায় অস্ট্রেলিয়ান ব্যাটারকে। অনুমতি না নিয়ে কাজটি করায় আইসিসি তাকে ভর্ৎসনা করেছিল। মেলবোর্নে দ্বিতীয় টেস্টেও শান্তির প্রতীক ঘুঘু পাখি ও জলপাই ডালের স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু এবারও তাকে অনুমতি দেয়নি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ধর্মীয় আবেগ থেকে মার্নাস লাবুশেনের ব্যাটে ঈগলের লোগো প্রদর্শন এবং মানবিক ইস্যুতে সচেতনতা বাড়াতে খাজার জুতো ও ব্যাটে ঘুঘু পাখির লোগো প্রদর্শনের সঙ্গে পার্থক্য খুঁজে পাচ্ছেন না কামিন্স। বাইবেলের একটি শ্লোকের বিশ্বাস থেকে ঈগল প্রতীক ব্যাটে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন লাবুশেন। অস্ট্রেলিয়ান দলের প্রায় সবার ব্যাটেই বিভিন্ন কোম্পানির প্রতিনিধিত্ব করা বিজ্ঞাপনী স্টিকার আছে, যেগুলো আইসিসির নিয়ম মেনে ব্যবহার করা হয়েছে। তেমনই খাজার স্টিকারকেও স্বাভাবিক চোখে দেখছেন কামিন্স।

রবিবার মেলবোর্নে ঘুঘু পাখি ও ‘01: UDHF' লেখা স্টিকার লাগানো ব্যাট ও জুতো পরে অনুশীলন করতে দেখা গেছে খাজাকে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণার রেফারেন্স হিসেবে ‘01: UDHF' এই সংকেত ব্যবহার করা হয়। বিশেষ বার্তা সম্বলিত ব্যাট হাতে জুতোটি পরে মাঠে নামার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের অনুমতি পেয়েছিলেন। কিন্তু আইসিসি তার আবেদন প্রত্যাখ্যান করে দেয়।  

মেলবোর্নে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে খাজার প্রতিবাদী উদ্যোগ নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। দলের ওপেনারকে সমর্থন জানালেন স্পষ্টবাক্যে, ‘আবেদনের ভেতরে-বাইরে সম্পর্কে আমি জানি না। কিন্তু আমি মনে করি ঘুঘু পাখি সাধারণ ব্যাপার। আমরা উজিকে সমর্থন করি। আমি মনে করি সে যা বিশ্বাস করে, সেটার পক্ষেই অবস্থান করছে। সম্মানজনকভাবে এটা সে করছে।’

কামিন্স আরও বললেন, ‘সব জীবন সমান এবং আমি মনে করি না এটা খুব দোষের কিছু। ঘুঘু পাখি নিয়ে আমিও একই কথা বলতে চাই। উজি এমনই। সে তার মাথা উঁচু রাখতে পারে, যেভাবে সে কাজ করছে। কিন্তু কিছু নিয়ম তো আছে। আইসিসি বলেছে তারা এটার অনুমোদন দিবে না। তারাই নিয়ম তৈরি করে এবং আপনাকে সেটা মানতে হবে।’

আইসিসির সিদ্ধান্তে বেশ চটেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। বিশ্ব ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তিনি দ্বিচারিতার অভিযোগ করেছেন।  

 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি