এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

হাঁটুর সার্জারির পর এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পেসার এবাদত হোসেন। পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন। এই অবস্থায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভবনা দেখেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এসিএল ইনজুরিতে পড়েন এবাদত। সেই চোটে ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। এই অবস্থায় জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তার ফেরার সম্ভাবনা কতটুকু- তা নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদীন। মঙ্গলবার সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আগামী মৌসুমে তার ফেরার সম্ভাবনা আছে। যেটা আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। সে এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এর আগে তার ফেরার সম্ভাবনা নেই।’ 

পাশাপাশি অবশ্য সুখবরও দিয়েছেন মিনহাজুল। ওয়ানডে বিশ্বকাপ থেকে চোটের মাঝে রয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই এই পেসার মাঠে নামছেন বলে জানিয়েছেন তিনি, ‘তাসকিন এখন সুস্থ আছে। সে বিপিএল দিয়েই ফিরছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান