কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ২৩:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২৩:২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে আরও একটি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে আরও একটি সাফল্যের মুকুট যুক্ত হবে বাংলাদেশের নামের সাথে। শেষ ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ যেমন ক্রিকেট খেলেছে, তাতে করে সেই স্বপ্নটা দেখাই যায়।

নেপিয়ারে অসাধারণ পারফরম্যান্স করে বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন করেনি নাজমুল হোসেন শান্তরা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এক দশকের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে ব্যর্থ হওয়ার বাংলাদেশের প্রথম সাফল্য মাউন্ট মঙ্গানুইয়ে। এখানেই শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। নাগরিক টিভি ও গ্রিন টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো কোনও সিরিজ জিতে নেওয়ার সুবর্ণ দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। মূলত বাংলাদেশের জয়ের ধরণ আত্মবিশ্বাসী করেছে পোথাসকে, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'

পোথাস আরও বলেন, 'আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দেবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।'

সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ দল। তবে আগের ম্যাচে টপ অর্ডাররা ভালো করেনি। লিটন-মেহেদীর দৃঢ়তায় ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে দু:চিন্তা রয়েই গেছে। বাংলাদেশ যদি কাল সিরিজ নিশ্চিত করতে চায়, সেক্ষেত্রে ব্যাটিং বিভাগে সেরাটা দিতে হবে। শান্ত-লিটন-তাওহীদ হৃদয়রা সেরাটা দিতে পারলে স্কোরবোর্ডে যথেষ্ট রান তোলা সম্ভব হবে। তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচটি যে বাংলাদেশের জন্য সহজ হবে না, সেটি অনুমেয়ই। কেননা কাল হারলেই সিরিজ খুইয়ে ফেলবে স্বাগতিকরা, সেটি কোনোভাবেই চাইবে না তারা।

/আরআই/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের