অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে পাকিস্তান: হাফিজ

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫

পার্থের পর মেলবোর্নেও হেরে গেলো পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে ২-০ তে এগিয়ে থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। ফল একই হলেও দুই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্সে ছিল পার্থক্য। পার্থে পাকিস্তানের অসহায়ত্ব ফুটে উঠেছিল। মেলবোর্নে তারা লড়াই করলো কোমর বেঁধে। আর তাই ৭৯ রানে হেরেও গর্বিত দলের টিম ডিরেক্টর ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ।

চার দিনেই শেষ হয়ে গেছে মেলবোর্ন টেস্ট। দুই দলই লড়েছে সমানতালে। জয়ের পাল্লা কখনও অস্ট্রেলিয়ার দিকে, আবার কখনও পাকিস্তানের দিকে ভারী ছিল। তবে শেষ আধঘণ্টায় লণ্ডভণ্ড সফরকারীরা। ৩১৭ রানের লক্ষ্যে থেকে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দারুণ জুটি গড়েন। পাঁচ উইকেট হাতে রেখে দরকার ছিল ৯৮ রান। কিন্তু রিজওয়ান বিতর্কিত কট বিহাইন্ডে মাঠ ছাড়তেই সব ওলটপালট। ৪০ বলের মধ্যে ১৮ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান।

ম্যাচ শেষে হাফিজ বললেন, ‘একটি দল হিসেবে আমরা তুলনামূলক ভালো খেলেছি। আমি এজন্য গর্বিত। এই ম্যাচে সম্ভাব্য সেরা উপায়ে সাহসের সঙ্গে আক্রমণে গেছে দল। এই ম্যাচের সারসংক্ষেপ করলে, ওই দলের (অস্ট্রেলিয়া) চেয়ে পাকিস্তান ভালো খেলেছে।’

কিছু ভুলের কারণে ম্যাচ হারতে হয়েছে স্বীকার করলেন সাবেক অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং ইন্টেন্ট অনেক ভালো ছিল, বোলিংয়ে আমরা সঠিক জায়গায় বল ফেলেছি। হ্যাঁ, কিছু ভুলের কারণে আমাদের মাশুল দিতে হয়েছে। কিন্তু দল হিসেবে আমি বিশ্বাস করি অনেক ইতিবাচক দিক ছিল, যা জেতার জন্য যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচ জিততে পারলাম না।’

শফিকের ক্যাচ ছাড়ার খেসারত দিয়েছে পাকিস্তান

দুই ইনিংসে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছেন আব্দুল্লাহ শফিক, যার খেসারত পাকিস্তানকে দিতে হয়েছে তীব্রভাবে। প্রথম ইনিংসে ২ রানে তার হাত ফসকে জীবন পান ডেভিড ওয়ার্নার। পরে তিনি উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে ৯০ রান যোগ করেন। দ্বিতীয় ইনিংসে আমির জামালের বলে মিচেল মার্শকে জীবন দেন শফিক। ওইসময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ৪৬ রান। মার্শ আরও ৭৬ রান করেন এবং স্টিভ স্মিথের সঙ্গে জুটিতে আরও ১২৩ রান যোগ করেন। শেষ পর্যন্ত তিনি থামেন ৯৬ রান করে।

হাফিজ বললেন, ‘আমরা দেখতে পাচ্ছিলাম আব্দুল্লাহ ওই জায়গায় স্বস্তিবোধ করছিল না। যখন সময় ভালো যাবে না, তখন একটি দল হিসেবে আপনি সবসময় আপনার সতীর্থকে সমর্থন করবেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে সে স্বস্তিতে না থাকলে বাবর স্লিপের ভালো ফিল্ডার, তাহলে কেন আমরা পরিবর্তন আনবো না?’

প্রথম ইনিংসে পাকিস্তান অতিরিক্ত রান দিয়েছিল ৫২টি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস লিড নেয় ৫৪ রানের। বলা যায়, অতিরিক্ত রানও হারের পেছনে ভূমিকা রেখেছে।

টিম ডিরেক্টর বললেন, ‘এই ম্যাচে আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু জিততে পারলাম না। আমরা কিছু ভুল করেছি, ৫২ রান অতিরিক্ত দিয়েছি, এটা সত্যিই কষ্ট দিচ্ছে আমাদের। তারপর ১ উইকেটে ১২৪ রান করে পাঁচজন মূল ব্যাটারকে হারালাম, এটাও আমাদের জিততে না পারার পেছনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারপর অস্ট্রেলিয়া যখন ১৬ রানে চার উইকেট হারালো, তখন আমরা কয়েকটি ক্যাচ ফেললাম, যেগুলো নেওয়া উচিত ছিল। আমরা যদি সুযোগগুলো কাজে লাগাতাম এবং ওই মুহূর্তগুলো নিজেদের করে নিতাম, সম্ভবত আরও আগেই ম্যাচ শেষ হতো এবং আমরা জিততাম।’

দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। হাফিজ যা বলেছেন, সেটা জানাতেই তিনি ফিসফিসিয়ে বললেন, ‘বাহ। হ্যাঁ, তারা ভালো খেলতে পারে, কিন্তু আমরা জিততে পেরে খুশি। এটা আসলে কোনও ব্যাপার না, কোনও বড় ব্যাপার কি? (তারা ভালো দেল ছিল)। আসল ব্যাপার হলো শেষ পর্যন্ত কে জিতলো।’   

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান