ক্রিকইনফোর বর্ষসেরা দলে বাংলাদেশের নাহিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছরই বিভিন্ন ফরম্যাটের বর্ষসেরা একাদশ নির্বাচন করে। তারই ধারাবাহিকতায় এবার বর্ষসেরা মেয়েদের ওয়ানডে দল করেছে তারা এবং সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের বোলার নাহিদা আক্তার।

দারুণ সময় পার করছেন নাহিদা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান পেয়েছেন। এর আগে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছিলেন স্পিনার। নভেম্বরে প্রথম কোনও বাংলাদেশি হিসেবে মাসসেরাও নির্বাচিত হন। এবার ইসপিএন ক্রিকইনফোর দেওয়া বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন তিনি।

২০২৩ সালে সবমিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন নাহিদা। যেখানে ১৯.৪৫ গড়ে এই স্পিনার ২০ উইকেট শিকার করেছেন। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের। বর্ষসেরা নারী ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে। যিনি ৩৪৬ রানের পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। 

ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশঃ চামারি আতাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, ন্যাট শাইভার-ব্রান্ট, ম্যারিজান্নে ক্যাপ, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের