কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ব্র্যান্ড দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৮

অভাবনীয় এক সিদ্ধান্ত নিলো দক্ষিণ আফ্রিকা। কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা নিল ব্র্যান্ডের কাঁধে বড় দায়িত্ব দিলো তারা। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে এই আনক্যাপড ওপেনারের নেতৃত্বে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। একই সময়ে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ চলবে। সেখানে নিয়মিত খেলোয়াড়দের খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এ কারণেই সাহসী এক পদক্ষেপ নিলো তারা।

চলমান ভারত সিরিজের দলে থাকা খেলোয়াড়দের মধ্যে কেবল তিনজন- কিগান পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম ও জুবায়ের হামজা নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে আছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হলেও এই সিরিজের জন্য প্রথম সারির বোলিং আক্রমণ রাখা হয়নি।

ভারত সিরিজের দলে থাকা এইডেন মার্করাম, টেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরিয়েন্নে, মার্কো ইয়ানসেন, নান্দ্রে বার্গার, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ ব্যস্ত থাকবেন এসএ২০-তে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে না খেললেও টেস্ট থেকে অবসর নেওয়ায় এই সিরিজে নেই ডিন এলগার।

তবুও দক্ষিণ আফ্রিকার দলে জায়গা পেয়েছেন টেস্ট খেলা আট খেলোয়াড়, যাদের সবাই মিলে ৫০ ম্যাচ খেলেছেন। ১৫ টেস্ট খেলা সিমার ডুয়ান্নে অলিভিয়ের এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, তার পরে আছেন পিটারসেন (১২)।

আগামী ৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয়টি ১৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান ডি সোয়ার্ডট, ক্লাইড ফোরটুইন, জুবায়ের হামজা, শেপো মোরেকি, মিহলালি এম্পোঙ্গোয়ানা, ডুয়ান্নে অলিভিয়ের, ডেন প্যাটারসন, কিগান পিটারসেন, ডেন পিয়েডট, রেনার্ড ফন টোন্ডার, শন ফন বার্গ, খায়া জোন্ডো।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম