বৃষ্টি বিঘ্নিত দিনে ওয়ার্নার-খাজাকে ফিরিয়ে পাকিস্তানের লড়াই

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৩:০৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪০

সিডনি টেস্ট দিয়েই ক্রিকেটের আদি ফরম্যাট থেকে অবসর নিবেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ফেয়ারওয়েল টেস্টের প্রথম ইনিংসটা রাঙাতে পারেননি তিনি। দ্বিতীয় দিন ৩৪ রানে আউট হয়েছেন অজি ওপেনার।

আগা সালমানের বলে ৩৭ বছর বয়সী তুমুল করতালির মাঝে মাঠ ছেড়ে গেলেও বহু আকাঙ্ক্ষিত সেঞ্চুরি না পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ ছিলেন। লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ৭৮। পরে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১১৬ রান। তারা এখনও ১৯৭ রানে পিছিয়ে।  

পাকিস্তানের ৩১৩ রানের জবাবে ধীর গতিতে এগোলেও শুরুটা দারুণ ছিল অস্ট্রেলিয়ার। পরে দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। কিন্তু আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে মাঠে গড়িয়েছে মাত্র ৪৬ ওভার। তার আগে ১০৮ রানের মধ্যে দুই সেশনে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের পর ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়েছেন উসমান খাজা। ২৩ রানে অপরাজিত রয়েছেন মার্নাস লাবুশেন (২৩) ও স্টিভেন স্মিথ (৬)। একটি করে উইকেট নিয়েছেন আগা সালমান ও আমের জামাল।   

পাকিস্তানের বোলিং আক্রমণ বেশ ভুগিয়েছে স্বাগতিকদের। তাতে রান তোলার গতি ছিল ওভার প্রতি ২.৪৬। খাজা ১৪৩ বল খেলে ৩ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম