ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:০৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গতির ঝড় তুলে ৬ উইকেট নিলেন মোহাম্মদ সিরাজ। পরের ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে কাঁপালেন জসপ্রীত বুমরা। তাতে দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজ ১-১ এ ড্র করেছে ভারত।

কেপ টাউনে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও একই রূপ দেখা যায় প্রোটিয়াদের। শুধু সেঞ্চুরিতে একা লড়েছেন ওপেনার এইডেন মারক্রাম। ১০৬ রান করেছেন তিনি। তার লড়াই শেষ হতেই ১৭৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৯ রানের। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৬ উইকেট নেন বুমরা। ৫৬ রানে দুটি নেন মুকেশ কুমার। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল। ভারত করেছিল ১৫৩ রান।

দ্বিতীয় ইনিংসে ছোট লক্ষ্যে খেলতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে দুই দিনে ম্যাচ জিতে নিয়েছে। তাতে বলের হিসেবে ফল আসা ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট এখন এটি। খেলা হয়েছে মোট ৬৪২ বল। সবচেয়ে কম দৈর্ঘ্যে ফল আসা আগের টেস্টটি ছিল ৬৫৬ বলের। সেই রেকর্ডেও নাম ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ওই টেস্টে জিতেছিল।

ছোট লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মা ১৬ রানে অপরাজিত ছিলেন। শ্রেয়াস আইয়ারও অপরাজিত ছিলেন ৪ রানে। দারুণ সূচনায় সর্বোচ্চ ২৮ রান করেছেন যশ্বসী জয়সওয়াল। শুবমান গিল ১০ ও বিরাট কোহলি আউট হয়েছেন ১২ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কো ইয়ানসেন। 

১২ উইকেট নিয়ে সিরিজ সেরা ছিলেন বুমরা। যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা ডিন এলগারও। ম্যাচসেরা মোহাম্মদ সিরাজ। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী