সাকিবের স্কুপে ভুল কিছু দেখছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১০:৫৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:১২

সাকিবের স্কুপে ভুল কিছু দেখছেন না মাশরাফি বুধবার সাকিব বেশ কয়েকবার স্কুপ খেলতে গিয়েও পারেননি। শেষ পর্যন্ত আমিরের বলে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। তবে ম্য‌‌‌াচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের ওই শটে ভুল দেখছেন না অধিনায়ক মাশরাফি।
ওই সময়ে সাকিবকে খুব দরকার ছিল বাংলাদেশের। সাকিব আউট হওয়ার পরপরই গোটা গ্যালারিতে নিরবতা নেমে আসে। স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। 

১৮তম ওভারে বোলিংয়ে আসেন আমির। ওই সময় রান খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রতি ওভারে প্রায় আট করে রান প্রয়োজন। বাউন্ডারি হচ্ছিল না অনেকক্ষণ ধরেই। মাশরাফি মনে করেন, সাকিব স্কুপে বাউন্ডারি মারার চেষ্টা করছিলেন। 

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিব স্কুপ খুব ভালো খেলে। এমনকি এটা অনুশীলন করে নিয়মিত। ম্যাচের ওই সময় আসলে চাপ তৈরি হচ্ছিল। একটা চার খুব প্রয়োজন ছিলো। সাকিব চান্সটা নিয়েছিল; হয়তো ব্যাটে বলে হয়নি। এই শটগুলো ব্যাটে বলে হলে চার হয়ে যায় অনায়াসেই। আমি মনে করি ও (সাকিব) ক্যালকুলেটিব রিস্ক নিয়েছিলো। কিন্তু দুর্ভাগ্য ব্যাটে বলে হয়নি।’ 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম