মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরকে গুরুত্ব অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:০০

সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটা হতে যাচ্ছে বাংলাদেশে। তার আগে মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। প্রথমবার ও বিশ্বকাপের মতো আসরের আগে হওয়ায় এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবে ভীষণ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।

তার আগে জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তারা মাল্টি ফরম্যাটের সিরিজে অংশ নেবে। এই সিরিজ প্রস্তুতির অংশ হিসেবে থাকলেও অজিদের কাছে বেশি মূল্যবান মনে হচ্ছে বাংলাদেশ সিরিজ। মেয়েদের আইপিএলের পরই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের জাতীয় নির্বাচক শন ফ্লেগলারের কথাতেও মিললো তার আভাস, ‘বাংলাদেশ সফরে আমরা কয়েকটা ভেন্যুতে খেলবো যা আবার বিশ্বকাপেও ব্যবহৃত হবে। সফরে এটা আমাদের অনুসন্ধানের একটা বড় অংশ হবে যে উইকেটগুলো কেমন আচরণ করবে।’

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশে একবারই খেলতে এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই দলের চার সদস্য এখনও খেলছেন। তারা হলেন- অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি ও জেস জোনাসেন।

এই অবস্থায় সফরে তাদের ভাবনার মূল বিষয় হলো কন্ডিশনের আচরণ। তবে অস্ট্রেলিয়া যে সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত দল বাছাই করুক না কেন তাদের স্পিন অপশনে কোটও ঘাটতি থাকছে না। আশলে গার্ডেনার, জর্জিয়া ওয়ারহাম এবং জোনাসেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে রয়েছেন। তাদের সঙ্গে অ্যালানা কিংয়ের জায়গা পাওয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালেও ওয়ানডেতে তিনি ফিরছেন। তার ওপর গভীরতা আরও বড় করেছেন চোট কাটিয়ে ফেরা বামহাতি স্পিনার ও অলরাউন্ডার সোফি মোলিনাক্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গভর্নর জেনারেল একাদশকে নেতৃত্ব দেবেন তিনিই। ফলে স্পিন শক্তি বাড়তি প্রেরণা অস্ট্রেলিয়ার। শন ফ্লেগলার তাই বলেছেন, ‘মোলিনাক্সকে পুনরায় পেয়ে আমরা আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেটে বামহাতি স্পিনার পাওয়া মানে দারুণ কিছু। আমাদের পর্যাপ্ত স্পিন অপশন থাকাটাকেও আশীর্বাদ স্বরূপ মনে করি। গত সাত বিশ্বকাপ ক্যাম্পেইনে বামহাতি স্পিনার হিসেবে হয় জেস জোনাসেন অথবা সোফিকে পেয়ে আসছি। তাই আগামীতেও সেটা চলমান রাখতে চাই। তবে আগামী কয়েক সিরিজে বাড়তি বিকল্পের কারণে একটু বেশি চাপ নিয়ে চলতে হবে। তার পরেও বিকল্প থাকায় আমরা নিজেদের ধন্য মনে করি।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান