সিলেটে বিসিবির তদন্ত কমিটির সামনে তামিম-সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:১৯

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু লম্বা সময় পেরিয়ে গেলেও এখনো এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি। মূলত দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বসতে না পারার কারণেই রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। তবে তদন্তের কাজ শেষ  করতে সিলেটে উড়ে এসেছেন তদন্ত কমিটির তিন সদস্য। 

গত কয়েক মাস ধরে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তদন্ত কমিটির প্রতিনিধি দলের। আজ সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সাকিবের রংপুর রাইডার্সের কোনও খেলা নেই।  তাই এই দিনটিকে বেছে নিয়েছেন এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির বিশেষ কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। শুধু সাকিব নয়, তামিম ইকবালের সঙ্গে তারা বসবেন।

আজ সকালে সিরাজ-আকরামরা হোটেলে এসে পৌঁছান। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিসিবির বোর্ড সভায় রিপোর্ট পর্যালোচনা করে আসবে সিদ্ধান্ত। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান