ক্রিকেটে বিশ্বরেকর্ড করে আলোচনায় ‘টুয়েলভথ ফেইল’ ছবির পরিচালকের ছেলে

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

গত বছর বলিউডের দর্শক নন্দিত ও সাড়া জাগানো ছবিটি ছিল টুয়েলভথ ফেইল। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডেও ছিল ছবিটির জয়জয়কার। যার পরিচালক ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব বিধু বিনোদ চোপড়া। তার ছেলে অগ্নি চোপড়া আলোচনায় গত কয়েকদিন ধরে। অবশ্য বাবার মতো চলচ্চিত্র দিয়ে নয়, ক্রিকেটের ২২ গজে আলো ছড়াচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লিখিয়ে প্রথম চার ম্যাচেই দেখা পেয়েছেন সেঞ্চুরির।

ক্রিকইনফো বলছে, তারা বিভিন্ন পরিসংখ্যান নথিভুক্ত করে রাখার পর থেকে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র ক্রিকেটার অগ্নি।

অগ্নি ইতিহাস গড়েছেন রঞ্জি ট্রফির প্লেট লিগে মিজোরামের হয়ে অভিষিক্ত হয়ে। প্রথম চার ম্যাচে তার স্কোর ছিল ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪, ১৫, ১৬৬ ও ৯২। গড় ছিল ৯৫.৮৭। স্ট্রাইকরেটও ছিল ১১১.৮০। তিনি মুম্বাই অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন।

বাবা চলচ্চিত্র অঙ্গনের খ্যতিমান তারকা হলেও অগ্নি তার পদাঙ্ক অনুসরণ করেননি। যিনি ৩০ বছর ধরে হিন্দি চলচ্চিত্র জগতে পরিচালনা ও চিত্রনাট্য রচনার কাজটি সুনামের সঙ্গে করছেন। থ্রি ইডিয়টস, মুন্না ভাই এমবিবিএস ও এর সিক্যুয়াল লাগে রাহো মুন্নাই ভাই-এর মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। তার মা অনুপমা চোপড়াও একজন ফিল্ম ক্রিটিক।

কেন বাবার পেশাকে বেছে নেননি তার জবাবে অগ্নি বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ছোট বেলা থেকেই আমাকে এই প্রশ্নটি করা হয়েছে, আমি চলচ্চিত্রে নাম লেখাবো কিনা। কিন্তু কখনও এই বিষয়ে ভাবিনি আমি। আমার এতে কোনও আগ্রহ ছিল না। ছবি দেখতে ভালোবাসি কিন্তু এটা আমার কখনও আবেগের জায়গা ছিল না।’

বাবার পেশা বেছে না নিলেও বাবার উপদেশ মতোই চলছেন অগ্নি, ‘বাবা আমাকে ও বোনকে ছোট থাকতেই একটি কথা বলেছেন, যেটা তার বাবা বলেছিলেন, ‘তুমি যদি মুচিও হতে চাও, তাহলে রাস্তার সেরা মুচি হও।’

মূলত মুম্বাইয়ে খুব বেশি প্রতিযোগিতা থাকায় তার কোচ খুশপ্রীত সিংয়ের প্রস্তাবে অন্য দলে খেলতে যান অগ্নি। তাহলে সেখানে নিজের দক্ষতা ও খেলার পর্যাপ্ত সুযোগ মিলবে।  

মুম্বাই থেকে মিজোরামের ঘরোয়া সার্কিটে খেলার বিষয়টা হয়তো একই পর্যায়ে পড়ে না। কারণ প্লেট লিগে বোলিং আক্রমণটা সেখানকার মতো নয়। আর ঘরোয়া সার্কিটের ৩২টি দল চার গ্রুপে ভাগ হয়ে এলিট লিগে খেলে। ৬টি দল যার পাঁচটি আসে উত্তর-পূর্বাঞ্চল থেকে তারা খেলে প্লেট লিগ। অগ্নি জানিয়েছেন, তার এখন লক্ষ্য মিজোরামকে প্লেগ লিগের ফাইনালে তোলা। তাহলে আগামী মৌসুমে এলিট লিগে খেলতে পারবে তার দল, ‘দেখুন মানুষ অনেক কথা বলবে। কিন্তু দিনের শেষে বিষয়টা নিজের পারফরম্যান্সের ওপর। অনেকে একই বিভাগের হয়ে খেলছে, তার পরেও রান পাচ্ছে না; মান একই। আমার লক্ষ্য হচ্ছে মিজোরামকে এলিট বিভাগে নেওয়া।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘যদি এলিট বিভাগে খেলতে পারি বোলিংয়ের মান নিয়ে ভাবতে হবে না। তখন আমি মিজোরামের হয়েই খেলবো।’      

/এফআইআর/                         
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের