দুই গোলে এগিয়ে থেকেও জেতেনি আবাহনী, গোল নেই মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সমর্থকপুষ্ট দুই দলের কেউই আজ ম্যাচ জিততে পারেনি। আবাহনী লিমিটেড দুই গোলে এগিয়ে থেকেও দুর্ভাগ্যক্রমে পয়েন্ট ভাগাভাগি করেছে। চট্টগ্রাম আবাহনী তাদের রুখে দিয়েছে ২-২ গোলের ড্রয়ে। আবাহনীর পাশাপাশি মোহামেডান আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে শেখ জামালের সঙ্গে।

শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী শুরু থেকে দাপট দেখাতে থাকে। গোলও আসে এই অর্ধে দুটি।

ম্যাচ ঘড়ির ৮ মিনিটে আন্দ্রেস ক্রুসিয়ানির দল এগিয়ে যায়। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি দেন। পেনাল্টি থেকে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট গোলকিপারের বিপরীত দিক দিয়ে সহজেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ব্রাজিলিয়ান বুনিনহোর অ্যাসিস্টে কর্নেলিয়াস বল জড়িয়ে দেন জালে। দুই গোলে পিছিয়ে থেকে বন্দরনগীরর দলটি গোল শোধে চেষ্টা করতে থাকে।

প্রথমার্ধে যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনী এক গোল শোধ দেয়। পেনাল্টি থেকে নাইজেরিয়ান ইফেগু ওজুকু জোরালো শটে গোলকিপার শহিদুল আলম সোহেলকে পরাস্ত করেন। সোহেল বলের লাইনে ঝাঁপালেও কিছুই করতে পারেননি।

বিরতির পরও ক্রুসিয়ানির দল অগ্রগামিতা আর ধরে রাখতে পারেনি। চট্টগ্রাম আবাহনী ঠিকই সমতায় ফেরে।

৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী স্কোরলাইন ২-২ করে। মান্নাফ রাব্বীর অ্যাসিস্টে ওজুকু জাল কাঁপিয়ে ম্যাচে সমতা ফেরান।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মোহামেডান ও শেখ জামাল  ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

আজ দুটি ড্রয়ে লাভ হয়েছে বসুন্ধরা কিংসের। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অন্যদের থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে, হ্যাটট্রিক করেছেন বুরুন্ডির ফরোয়ার্ড সেলেমানি ল্যান্ডি।

আবাহনী লিমিটেড ৮ ম্যাচে চার জয় ও দ্বিতীয় ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। মোহামেডান সমান ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৬ পয়েন্টে দ্বিতীয় স্থানেই আছে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ১০ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম