শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে জেতালেন ডেভিড

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২১৬ রানের লক্ষ্যে শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। টিম ডেভিড বাউন্ডারি মেরে অজিদের ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন।

ওয়েলিংটনে ম্যাচটা জমে উঠে শেষ দুই ওভারে। ১২ বলে অজিদের প্রয়োজন ছিল ৩৫ রান। ১৯তম ওভারে শেষ তিন বলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ম্যাচটা কাছে নিয়ে আসেন ডেভিড। ম্যাচটা তখনও দুলছিল। শেষ ওভারে প্রথম তিন বলে সিঙ্গেল আসায় শঙ্কাও জাগে। কিন্তু ডেভিড শেষ তিন বলে একটি ছয়, ডাবল আর শেষ বলে বাউন্ডারি মেরে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছেন। অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ম্যাচে রাখার কাজটা করেছেন মূলত মিচেল মার্শ। ৪৪ বলে ২ চার ও ৭ ছক্কায় ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরাও মার্শ। ক্যামিও ইনিংস খেলা ডেভিড ১০ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ছিলেন ৩১ রানে। তাছাড়া ম্যাক্সওয়েল ২৫, ট্রাভিস হেড ২৪ ও ডেভিড ওয়ার্নার উল্লেখযোগ্য ৩২ রান করেছেন। 

শুরুতে টস জিতে কিউইদের চালকের আসনে বসিয়েছিলেন রাচিন রবীন্দ্র। ৩৫ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাতে ছিল ২টি চার ও ৬টি ছয়ের মার। সঙ্গী ডেভন কনওয়ের সঙ্গে তার ১১৩ রানের ঝড়ো জুটি বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছে। রাচিন আউট হলে কিছুক্ষণ পর ৪৬ বলে ৬৩ রানে আউট হন কনওয়ে। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার। 

শুরুতে ফিন অ্যালেন ও কনওয়ে মিলে যোগ করেছেন ৬১। অ্যালেন ৩২ রানে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। শেষ দিকে চ্যাপম্যান (১৮*) ও গ্লেন ফিলিপসের (১৯*) অবিচ্ছিন্ন ৪১ রানও অবদান রাখে। তাতে ৩ উইকেটে ২১৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

অজিদের হয়ে সেরা বোলিং ফিগার ছিল অধিনায়ক মিচেল মার্শের। ২১ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৪২ রানে ২টি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মিচেল স্যান্টনার।   

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের