মৌসুম শেষেই টুখেলকে বিদায় দিচ্ছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু থমাস টুখেলের অধীনে এই মৌসুমে নিষ্প্রভ পারফরম্যান্স উপহার দিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিনটি ম্যাচেই হার দেখেছে। দলের ব্যর্থতায় কোচকে এই মৌসুম শেষে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। অথচ টুখেলের সঙ্গে ক্লাবের মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত!

বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেজেন জানিয়েছেন, আগামী মৌসুমে নতুন কোচের অধীনে নতুন পথে চলবে জার্মান জায়ান্টরা, ‘গঠনমূলক ও উন্মুক্ত আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গ্রীষ্মেই আমাদের সম্পর্কের ইতি টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন লক্ষ্য হচ্ছে আগামী মৌসুমে নতুন কোচের অধীনে নতুন পথে চলা।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘নতুন কোচের আগ পর্যন্ত ক্লাবের প্রতিটি ব্যক্তি চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর।’

পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ টুখেলও জানিয়েছেন, ‘আমরা এই মৌসুম শেষেই চলে যাবো। তার আগে আমার কোচিং স্টাফ ও আমি দলের সর্বোচ্চ সাফল্য অর্জনে সব ধরনের চেষ্টা করবো।’    

গত বছরের মার্চে হুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন টুখেল। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম