রোহিত-গিলের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে চাপে রেখেছে ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ১৮:০২আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৮:০২

আগের দিন যশস্বী জয়সওয়ালের হাফ সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও শুবমান গিলের সেঞ্চুরিতে শক্ত ভিত গড়ে ভারত। ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে এই ব্যাটারে ভর করে প্রথম ইনিংসে লিড নেয় স্বাগতিকরা। তারপর দেবদূত পাডিক্কাল ও সরফরাজ খানের ফিফটিতে চড়ে সেই লিড বেড়ে হয়েছে ২৫৫ রানে। ৮ উইকেটে ৪৭৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।

রোহিত ৫২ ও গিল ২৬ রানে অপরাজিত খেলতে নামেন। লাঞ্চের আগেই দুজন সেঞ্চুরির দেখা পান, এজন্য রোহিত খেলেন ১৫৪ বল, গিল ১৩৭ বল।

লাঞ্চের পর মাঠে নেমে টানা দুই ওভারে দুজন বিদায় নেন। ১০৩ রানে বেন স্টোকস বোল্ড করেন রোহিতকে। জেমস অ্যান্ডারসন ১১০ রানে বোল্ড করেন গিলকে। তাদের জুটি ছিল ১৭১ রানের।

এরপর দাঁড়িয়ে যান সরফরাজ ও পাডিক্কাল। অপরাজিত থেকে চা বিরতিতে যান তারা। শেষ সেশনের প্রথম বলে ভেঙে যায় ৯৭ রানের জুটি। সরফরাজ ৫৬ রানে বিদায় নেন। পাডিক্কাল ৬৫ রানে থামেন। দুজনই শোয়েব বশিরের শিকার।

শেষ বিকালে ৫২ রানের ব্যবধানে ৫ উইকেট পড়ে ভারতের। ৪২৮ রানে ৮ উইকেট হারানো ভারতকে পাঁচশর কাছাকাছি নিচ্ছেন কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা। দুজনে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৭ রানে কুলদীপ ও ১৯ রানে বুমরা অপরাজিত আছেন।

বশির ১৭০ রান খরচায় চার উইকেট নেন। দুটি পান টম হার্টলি।  

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের