রাব্বির দুর্দান্ত বোলিংয়ে পারটেক্সকে হারালো গাজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৬:৪৪

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দুই ম্যাচ জিতলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার পারটেক্স ক্রিকেট ক্লাবকে ১৩০ রানে অলআউট করে তারা সহজে জিতেছে। ৫ উইকেট হারিয়ে তারা লক্ষ্য ছুঁয়েছে ৩৩তম ওভারের প্রথম বলে। বল হাতে পারটেক্সকে ধসিয়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপের বোলার মাহফুজুর রহমান রাব্বি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পারটেক্স। কিন্তু রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮.৫ ওভারে অলআউট হয় তারা দেড়শ করার আগেই। দুই ওপেনার গোল্ডেন ডাক মেরে দলকে বিপদে ফেলেন। মুনিম শাহরিয়ার ও মিজানুর রহমান কেউই রানের খাতা খুলতে  পারেননি। আজমির আহমেদ ও রাজিবুল ইসলামের সমান ৩২ রান করেন। পরে মোহর শেখ অপরাজিত ৩০ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের মধ্যে রাব্বি ২৫ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া জয়নুল ইসলাম তিনটি এবং রুয়েল মিয়া দুটি ও শেখ পারভেজ জীবন একটি উইকেট নিয়েছেন।

১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজী গ্রুপও বিপদে পড়েছিল। তবে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মেহেদী মারুফের হাফ সেঞ্চুরিতে শঙ্কা কাটিয়ে জেতে তারা। তিনি ৯৪ বলে ৬ চারে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

পারটেক্সের তোফায়ের আহমেদ তিনটি এবং রাকিবুল আতিক ও রাজিবুল ইসলাম নেন একটি করে উইকেট। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম