ইমাদের ম্যাচসেরা নৈপুণ্যে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ  

স্পোর্টস ডেস্ক 
১৯ মার্চ ২০২৪, ০৫:২০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৫:২০

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শিরোপা লড়াইয়ে নেমেছিল দুই সাবেক চ্যাম্পিয়ন। রুদ্ধশ্বাস লড়াইয়ে মুলতান সুলতান্সকে ২ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ ইউনাইটেড। 

শেষ ওভারে জমে উঠেছিল লড়াই। ইসলামাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৮ রান। হাতে ৩ উইকেট। শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ১ রানের। ম্যাচসেরার পুরস্কার জেতা ইমাদ ওয়াসিম তখন ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে। চতুর্থ বলে এক রান নিয়ে স্কোর সমান করেছিলেন। তার পর পঞ্চম বলেই পড়ে অষ্টম উইকেট। আউট হন নাসিম শাহ (১৭)। ম্যাচে তখন টান টান উত্তেজনা! শেষ বলে নতুন নামা হুনাইন শাহ গালি দিয়ে বাউন্ডারি মেরে নিশ্চিত করেছেন জয়। 

১৬০ রানের লক্ষ্যে একটা পর্যায়ে চালকের আসনে ছিল ইসলামাবাদ। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ও আজম খানের চতুর্থ উইকেট জুটি পথ দেখাচ্ছিল তাদের। ২৮ বলে বিস্ফোরক জুটিতে যোগ হয়েছিল ৫৭ রান! ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলে গাপটিল আউট হতেই পথটা কঠিন হয়ে যায় তাদের। তখন সমীকরণ ছিল ৪৩ বলে ৫৮! আজম খানও আউট হন ৩০ রানে। তার পর উজ্জীবিত নৈপুণ্যে ইসলামাবাদকে চেপে ধরে মুলতান। তাতে ১৭.১ ওভারে ১২৯ রানে পড়ে ৭ উইকেট! তখন ইমাদের ১৭ বলে ১৯* ও নাসিমের ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস ম্যাচে রাখে তাদের। 

মুলতান সুলতান্সের হয়ে ১৯ রানে দুটি উইকেট নেন ইফতিখার আহমেদ। ২১ রানে দুটি নিয়েছেন খুশদিল শাহ। একটি করে নিয়েছেন ডেভিড উইলি, মোহাম্মদ আলী ও উসামা মির। 

এর আগে নড়বড়ে সূচনা ও নিয়মিত উইকেট হারিয়েও মুলতান ৯ উইকেটে সংগ্রহ করে ১৫৯ রান। যার পেছনে মূল অবদান উসামা খান ও ইফতিখার আহমেদের। উসামা ৪০ বলে ৫৭ রান করেছেন। আর শেষ দিকে ঝড় তোলেন ইফতিখার। তিনি ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। 

বল হাতে আলো ছড়ান মূলত ইমাদ ওয়াসিম। ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন। ৩২ রানে তিনটি নিয়েছেন শাদাব খান। 

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান