দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৩:২৪আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:২৪

দেখতে দেখতে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম। সেখানে অংশ নিতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাবেন। 

যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোস্তাফিজ। বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ নিয়ে নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি আমি। আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সেরাটা দিতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। নিয়েছেন দুটি উইকেট। যদিও শেষ ওভারের কোটা পূরণ করতে পারেননি। চট্টগ্রামে তীব্র গরমে ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়েছেন। তার জন্য স্বস্তির বিষয়টা হলো শরীরে গুরুতর কোনও সমস্যা দেখা দেয়নি। 

আইপিএলে এটা মোস্তাফিজের সপ্তম মৌসুম। আগের বার সেখানে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। এবার তাকে ২ কোটি রুপির ভিত্তি মূল্যে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। 

২২ মার্চ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজের চেন্নাই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই একাদশে স্থান পেতে পারেন তিনি। কারণ দলটির বিদেশি আরেক পেসার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন।   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম