নিউইয়র্ক থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ট্যুর

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৯:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৯:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর শুরু হতে আর আড়াই মাসের মতো বাকি আছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজন হবে এই ক্রিকেট উৎসবের। তার আগে ট্রফি ঘুরবে চারটি মহাদেশের ১৫টি দেশে। দুইবারের বিশ্বকাপ জয়ী ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলী খানের হাত ধরে শুরু হলো এই ট্রফি ট্যুর।

নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু হয়েছে ট্রফির ভ্রমণ। শহরের আইকনিক আকাশচুম্বি ভবনে নেভি-পিংক আলো জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ট্রফি ট্যুর।

এই ট্যুরে ট্রফি ঘুরে বেড়াবে আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডার মতো দেশেও। সেখানে বিখ্যাত ভবনে লিজেন্ডারি ক্রিকেটাররা ভক্তদের আমন্ত্রণ জানাবে ‘আউট অব দিজ ওয়ার্ল্ড’ ক্রিকেট উৎসবে।

আগামী ১ জুন শুরু হবে প্রতিযোগিতার নবম আসর। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে লড়াই। নিউইয়র্কে হবে আট ম্যাচ, বাকি দুটি ভেন্যুতে হবে চারটি করে ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজের আটটি ভেন্যুতে হবে লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান