তামিমের হাফ সেঞ্চুরির পরও হারলো প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৯:১৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৯:১৩

ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডে এসে হারের মুখ দেখলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রবিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৮১ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ২১ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লায় শুরুতেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ওপেনার তামিম ইকবাল ও লেট অর্ডারে ব্যাটিং করা অলক কাপালির ব্যাটে কোনোরকমে ৪৯.১ ওভারে ১৮১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। তামিম ৮৮ বলে ৬ চারে খেলেন ৫৪ রানের ইনিংস। কাপালি ৪৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

গাজী গ্রুপের আব্দুল গাফফার ২৪ রানে নিয়েছেন চারটি উইকেট। শেখ পারভেজ জীবন ও  মঈন খান নিয়েছেন দুটি করে উইকেট।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানে তিন উইকেট হারায়। তবে সাব্বির হোসেন সিকদারের ৬৪ রানের ওপর দাঁড়িয়ে গাজী গ্রুপ ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে। ৮৩ বলে ৮ চারে ৬৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান সাব্বির। এছাড়া মাহফুজুর রাব্বি ২৮ ও প্রীতম কুমার ২৬ রানের ইনিংস খেলেন।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ, আশিকুজ্জামান, নাজমুল অপু ও কাপালি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম