হায়দরাবাদের বিপক্ষে খেলবেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১২:১১আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২:১১

আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অভিষেক ম্যাচে বাজিমাত করেন মোস্তাফিজুর রহমান। শীর্ষ উইকেটশিকারির পুরস্কার পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এখন পর্যন্ত তিনিই এগিয়ে। বাংলাদেশের এই পেসারকে পরের ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী ৫ এপ্রিল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই। সাবেক ক্লাবের বিপক্ষে মোস্তাফিজের খেলতে না পারার কারণ, তিনি মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। জুনের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়েছেন তিনি।

বিসিবি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী সপ্তাহে ভারতে ফিরবেন তিনি।

আশা করা হচ্ছে, আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজ বল করবেন। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান