অবসর থেকে ফেরা আমির-ইমাদকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তাদের হতাশ করেননি নির্বাচকরা। দুজনকে নিয়েই নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এছাড়া আনক্যাপড মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান ও ওপেনার উসমান খান সম্প্রতি পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ছয় টেস্ট খেলা আবরার আহমেদও আছেন স্কোয়াডে। এবার সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের জার্সি পরার অপেক্ষায় তিনি।

১৭ জনের এই দলের সঙ্গে পাঁচজনকে নন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে। শেষ দুটি ম্যাচ হবে লাহোরে।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইমরান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসামা মীর, ইসমান খান, জামান খান।

নন ট্র্যাভেলিং রিজার্ভ: হাসিবউল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সালমান আলী আগা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের