টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ২০:২৫আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২০:২৫

গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বোলিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন এবাদত হোসেন। অস্ত্রোপচার করাতে হয়েছিল বাংলাদেশি পেসারকে। পুনর্বাসন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট ফিট হয়ে উঠতে পারছেন না এই পেসার। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্রিকবাজকে। এবাদত অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরতে চান।

ওই সিরিজের পর থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে খেলা হয়নি এবাদতের। এশিয়া কাপ তো বটেই, পরের আন্তর্জাতিক সিরিজেও দেখা যায়নি তাকে। ঘরোয়া ক্রিকেট থেকেও থাকতে হয়েছে দূরে।

দেবাশীষ বলেছেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ওই সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে আট থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস। গত বছর ডিসেম্বরে (আসলে আগস্টে) তার অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে অন্তত অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম