মোস্তাফিজকে অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৬:৫৬

আইপিএলে নিজের প্রথম আসরে ফর্মের তুঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা এনে দিয়ে হন সেরা উদীয়মান তারকা। তারপর থেকে ধার যেন কমতে থাকে। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে সেই মোস্তাফিজকেই দেখা যাচ্ছে। ভারতীয় লিজেন্ডারি ব্যাটার সুনীল গাভাস্কার তার প্রশংসায় পঞ্চমুখ।

চেন্নাইয়ের পাঁচ ম্যাচের মধ্যে চারটি খেলেছেন মোস্তাফিজ। বিশ্বকাপে যাওয়ার ভিসা করার কারণে দেশে ফেরায় একটি ম্যাচ খেলা হয়নি। অভিষেকেই আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এই চার ম্যাচে ৮ ইকোনমি রেটে ৯ উইকেট নেন মোস্তাফিজ। 

বাংলাদেশের কাটার মাস্টারকে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে, বললেন গাভাস্কার, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত মোস্তাফিজুর যেভাবে বোলিং করছেন (তা অসাধারণ)। যেভাবে সে  স্লোয়ার করছে, স্লোয়ার বাউন্সার দিচ্ছে। আমরা গত বছর কিংবা তার আগে যেমনটা দেখেছি তার চেয়ে সে আসলেই অনেক ভালো বোলিং করছে। তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। যাই হোক না কেন, তাকে একেবারে ভিন্ন রকম লাগছে এবং আগের চেয়ে ভালো বোলার মনে হচ্ছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে