বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক 
১৮ এপ্রিল ২০২৪, ১৩:০১আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:০১

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভালো কিছু করার লক্ষ্যে কোচিংয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। 

স্টুয়ার্ট ল’ শুধু বাংলাদেশের কোচ ছিলেন না। গত দশকের শুরুর দিকে শ্রীলঙ্কারও দায়িত্ব সামলেছেন। তাছাড়া ২০১৮ সালে কিছু সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজেও। সর্বশেষ আফগানিস্তান ও এই বছরে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন তিনি। 

নতুন দায়িত্ব পেয়ে ল’ এর প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। তার পর জুনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার হয়ে ৫০টি ম্যাচ খেলা স্টুয়ার্ট ল’ নিজেও সেই চ্যালেঞ্জের কথা মাথায় রাখছেন। ৫৫ বছর বয়সী বলেছেন, ‘এই সময়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব পাওয়া আমার জন্য রোমাঞ্চকর একটি সুযোগ। যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দল। ফলে আমার বিশ্বাস আগামীতে শক্তিশালী একটি দল গঠন করতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান