তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

১১ ম্যাচের সবগুলো জিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার খুব কাছে আবাহনী লিমিটেড। আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান শিরোপার লড়াই থেকে অনেকখানিই পিছিয়ে। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান দলটির। এই অবস্থায় শিরোপা জিততে সুপার লিগে নিজেরা জিতলেই হবে না, আবাহনীকে হারতে হবে! সবমিলিয়ে কঠিন সমীকরণের মারপ্যাচে ঐতিহ্যবাহী ক্লাবটি।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাসুম আহমেদের ঘূর্ণিতে ১৩৫ রানে অলআউট হয় ব্রাদার্স। জবাবে খেলতে নেমে ইমরুল কায়েসের ব্যাটে ২৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। ইমরুল ও রনি তালুকদার মিলে ওপেনিংয়ে তুলে ফেলেন ৬৬ রান। রনি ১০ রান করে আউট হওয়ার পর মাহিদুল ইসলাম অঙ্কান (১) রানে ফেরেন। বাকি ব্যাটারদের মধ্যেও কেউই টিকে থাকতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন অভিজ্ঞ ইমরুল। তার অপরাজিত ৯২ রানের ইনিংসের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় মোহামেডান। ৭১ বলে ১২ চার  ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান ইমরুল।

ব্রাদার্সের বোলারদের মধ্যে নূর দুটি এবং রাহাতুল ফেরদৌস ও ওয়ালিদ একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নাসুমের স্পিন বিষে নীল হয় ব্রাদার্সের ব্যাটাররা। দলটির তিন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস প্রত্যেকেই ৪৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া জাকিরুল আলম খেলেন ২৫ রানের ইনিংস।

মোহামেডানের নাসুম ১০ ওভারে ২২ রান খরচায় শিকার করেন ৫টি উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজের শিকার তিন উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম