দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৪:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার মিছিলে এবার যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে তারা। যাদের অধিনায়ক হিসেবে থাকছেন এইডেন মারক্রাম। আইসিসি ইভেন্টে এবারই প্রথম প্রোটিয়াদের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। 

দলে সুযোগ পাওয়াদের মধ্যে অন্যতমরা হলেন আইনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক। তারা দুজনেই সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। পিঠের চোটে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নর্কিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন। ডি কক অবশ্য ওয়ানডে থেকে অবসর নিয়েছেন গত বিশ্বকাপের পর। 

বিশ্বকাপের দলে চমকও রেখেছে প্রোটিয়ারা। আনক্যাপড খেলোয়াড় জায়গা পেয়েছেন দু’জন। তারা হলেন- রায়ান রিকেলটন ও ওটনিয়েল বার্টমান। তারা দুজনেই সম্প্রতি এসএ-টোয়েন্টিতে অবিশ্বাস্য পারফরম্যান্সে নজর কেড়েছেন। তারা এখন অভিষেকের অপেক্ষায়। 

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন রিকেলটন। মুম্বাই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান তুলেছেন। স্ট্রাইক রেটও ছিল ১৭৩.৭৭। বার্টমান সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। 

তারুণ্যের মিশেলে প্রোটিয়াদের রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সেখানে রয়েছেন মারক্রাম, ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও সম্ভাবনাময় ত্রিস্তান স্টাবস। পেস ব্যাটারির নেতৃত্বে থাকছেন কাগিসো রাবাদা ও নর্কিয়া। তাদের সহায়তা করবেন মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েটজে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন বিয়র্ন ফরচুইন, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। আরেক পেসার লুঙ্গি এনগিদির অবশ্য মূল দলে জায়গা হয়নি। তিনি থাকবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।   

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুইন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আইনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও ত্রিস্টান স্টাবস। 

রিজার্ভ: নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদি। 

/এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের