এবার যুক্তরাষ্ট্রের লিগে রাসেল, রয়দের দলে সাকিব

   স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪, ০৯:১৩আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:৩৫

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের দল আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও। যার নাম এলএ নাইট রাইডার্স। এই দলটির হয়ে দ্বিতীয় আসরে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। 

আইপিএলে খেলার সুবাদে কেকেআর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সাকিব আল হাসানের। সেই সুবাদেই তাকে দলে ভিড়িয়েছে এলএ নাইট রাইডার্স। তাকে দলে ভেড়ানোর বিষয়টি তারা ফেসবুকে নিশ্চিতও করেছে। 

একই মালিকানায় তাদের দল আছে সিপিএলেও। ক্যারিবিয়ান লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের দলেরও মালিক তারা।  

৬ দলের টুর্নামেন্টে প্রতিটি দল সর্বনিম্ন ১৬জন ও সর্বোচ্চ ১৯জন নিতে পারবে। তার মধ্যে বিদেশি থাকতে পারবে ৯জন। এর ডাফট অনুষ্ঠিত হয়েছে গত ২১ মার্চ। অতিরিক্ত আরেকটি ড্রাফটও হওয়ার কথা ১৬ জুন। টুর্নামেন্টটি শুরু হবে ৫ জুলাই। ফাইনাল ২৯ জুলাই।  

মেজর লিগ ক্রিকেটে এলএ আগের আসর থেকে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পাকে রেখে দিয়েছে।     

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের