রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪, ২৩:৫৪আপডেট : ২৫ মে ২০২৪, ০০:১৯

আইপিএলের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠলো সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী মঞ্চে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ফাইনাল খেলবে হায়দরাবাদ। 

চেন্নাইয়ের চেপুকে আগে ব্যাটিং করতে নেমে আইনরিখ ক্লাসেনের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৭৫ রান করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেটে ১৩৯ রানে থামে রাজস্থান। আগামী রবিবার এই ভেন্যুতেই হবে শিরোপার লড়াই।

পাওয়ার প্লেতে হায়দরাবাদ তিন উইকেট হারালেও ৬৮ রান তোলে স্কোরবোর্ডে। ইনিংসের ষষ্ঠ বলে অভিষেক শর্মাকে ফেরানোর পর পঞ্চম ওভারে রাহুল ত্রিপাঠী ও এইডেন মারক্রামকে আউট করেন ট্রেন্ট বোল্ট। মূলত রাহুলের ১৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৭ রানের সৌজন্যে পাওয়ার প্লেতে স্বস্তিকর রান তোলে হায়দরাবাদ। 

ট্র্যাভিস হেড সতর্ক ব্যাটিংয়ে ১০ ওভার শেষে ৯৯ রান করে হায়দরাবাদ। ২৮ বলে ৩৪ রান করে দশম ওভারে বিদায় নেন তিনি। ১৪তম ওভারে আবেশ খান জোড়া আঘাত করলেও ক্লাসেন চার ছক্কায় ৩৪ বলে ৫০ রান করে দলকে ভালো অবস্থানে নিতে ভূমিকা রাখেন। শেষ দিকে শাহবাজ ১৮ বলে ১৮ রান করে দলীয় স্কোর ১৭০-এ নেন। আবেশের তৃতীয় শিকার হন তিনি। 

বোল্ট ও আবেশ দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন।

লক্ষ্যে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পরও ধ্রুব জুরেলের ব্যাটে চড়ে লড়াই চালিয়ে যায় রাজস্থান। ১১ ওভার শেষে ৩ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৭৯ রান। তখনও জয়ের আশা ছিল। কিন্তু ১২তম ওভারে রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন শাহবাজ। আর পেরে ওঠেনি রাজস্থান। জুরেলের একার লড়াই যথেষ্ট হয়নি। ৩৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করা জয়সওয়ালও শাহবাজের শিকার হন।

৪ ওভারে ২৩ রানে তিন উইকেট নেন শাহবাজ। ব্যাটিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তাই ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আরেক স্পিনার অভিষেক শর্মা সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দারুণ ভূমিকা রাখেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি