ভালো শুরুর আশা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৭:৫৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:০৩

ভালো শুরুর আশা মাশরাফির আগামীকাল বুধাবর থেকে শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বক‌‌‌াপ মিশন। শুরুতেই নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনাল খেলেছে টিম মাশরাফি। টাইগার অধিনায়কের কণ্ঠে বিশ্বকাপেও ভালো শুরুর প্রতিধ্বনি।
মঙ্গলবার ধর্মশালায় সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা ঠিক আমরা ভারতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। কিন্তু এটা কোনও অজুহাত হতে পারে না। দুয়েকজনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

এশিয়া কাপ খেলে সঙ্গে সঙ্গে ভারত যেতে হয়েছে মাশরাফিদের। ফলে ধর্মশালার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে ক্রিকেটারদের। একইসঙ্গে ভ্রমণের ক্লান্তি তো রয়েছেই। মাশরাফি বলেন,'আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি। গতকাল (সোমবার) সকালে বিমানে উঠেছি। সন্ধ্যায় এখানে পৌঁছেছি। অনুশীলনের খুব একটা সুযোগ ছিল না। এটা খুব রাশ হয়ে গেছে। তবে এশিয়া কাপের ফাইনালে খেলায় যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করব।'

বাছাইপর্বে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে। আইসিসির সহযোগী এই তিনটি দেশকে ছোট করে দেখছেন না মাশরাফি। তিনি বলেন, ‘এই তিনটি দলের বিপক্ষে খেলাটাই চ্যালেঞ্জর হবে।'

এশিয়া কাপের ফাইনালে ওঠাকে বড় অর্জন বলে মনে করছেন মাশরাফি। তিনি বলেন, 'আমার মনে হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমাদের বড় অর্জন। এর আগে আমরা এশিয়া কাপের ওয়ানডে ফাইনালে উঠেছিলাম। আমরা টি-টোয়েন্টিতে ক্রমশ উন্নতি করছি। গত দুই সপ্তাহে আমরা খুব ভালো করেছি। পরের সপ্তাহগুলোতেও এটা ধরে রাখতে পারব। আমরা পরের রাউন্ডে যেতে পারলে সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। এখন সে সব নিয়ে বলতে চাই না, আমরা এখানে নিজেদের সেরা ক্রিকেট খেলতে এসেছি।'

/আরআই/এমআর/এফএএন/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম