পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৪, ১২:০৭আপডেট : ৩১ মে ২০২৪, ১২:০৭

চার ম্যাচ সিরিজের দুটি বৃষ্টিতে ভেসে গেছে। বাকি দুটি ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেলো স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে জস বাটলারে দল।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হলেও পাকিস্তান অলআউট হয় ১৫৭ রানে। ইংল্যান্ডের ছয় বোলারের মধ্যে প্রত্যেকে উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট নেন মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন। ২৭ রান দিয়ে মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খানের উইকেট নেওয়া আদিল হয়েছেন ম্যাচসেরা।

রিজওয়ানের সঙ্গে বাবর আজম ৫৯ রানের জুটি গড়েন। পাওয়ার প্লের শেষ বলে ভেঙে যায় এই জুটি। তখন থেকেই বিপদ শুরু। ৩৬ রানে ফেরা বাবরকে পরের ওভারে অনুসরণ করেন রিজওয়ান (২৩)। এরপর উসমান খানের ৩৮ রান হয়ে ওঠে পাকিস্তানের সেরা ইনিংস। আর কেবল ইফতিখার আহমেদ (২১) ও নাসিম শাহ (১৬) দুই অঙ্কের ঘরে রান করেন।

লক্ষ্যে নেমে ফিল সল্ট ও বাটলারের পাওয়ার প্লে ঝড়ে জয়ের ভিত গড়ে ইংল্যান্ড। ৮২ রানের জুটি ভেঙে যায় হারিস রউফের বলে। ২৪ বলে ৪৫ রানে থামেন সল্ট। হারিস পরের দুই ওভারে বাটলার ও উইল জ্যাকসকে যথাক্রমে ৩৯ ও ২০ রানে ফেরান। ১১২ রানে ৩ উইকেটের সবগুলো নেন পাকিস্তানি পেসার।

তারপর জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুকের অপরাজিত ৪৪ রানের জুটিতে ১৫.৩ ওভারে জিতে যায় ইংল্যান্ড। ৩ উইকেটে তারা করে ১৫৮ রান।

ম্যাচশেষে বাটলার বলেছেন, ‘টেনিংয়ে আমরা অনেক খেটেছি, স্কোয়াডে ভালো অনুভূতি। এজবাস্টনে আমাদের বোলিং গ্রুপ ছিল চমৎকার। আরও দুটি ম্যাচ পেলে ভালো হতো। কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং অনেক খেলোয়াড় আইপিএলে খেলেছে। কোনও ঘাটতি নেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম