পাকিস্তানকে ১৫৯ রানে আটকে দিলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ২৩:৩৮আপডেট : ০৬ জুন ২০২৪, ২৩:৩৮

কানাডা ১৯৫ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। তারপরও রক্ষা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই রান তাড়া করে জেতার স্মৃতি এখনও অমলিন। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে আটকে দিলো আরও কম রানে, ১৫৯! সাত উইকেট হারায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। দারুণ বোলিংয়ের পর এবার আমেরিকান ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের পালা।

পাকিস্তান আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে করে মাত্র ৩০ রান! ২৬ রানের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (৯), উসমান খান (৩) ও ফখর জামানকে (১১) প্যাভিলিয়নে পাঠায় স্বাগতিকরা। শাদাব খান ও বাবর আজম সতর্ক ব্যাটিংয়ে ১০ ওভার শেষে ৬৬ রান তোলেন। তাদের জুটি থেমে যায় দলীয় স্কোর একশ স্পর্শ করার আগেই। ৭২ রানের জুটি ভেঙে যায় শাদাবের বিদায়ে। নসথুশ কেনজিগে টানা দুই বলে আউট করে বড় ধাক্কা দেন। শাদাব ২৫ বলে ১ চার ও ৩ ছয়ে ৪০ রানে থামেন। আজম খান ডাক মারেন।

বাবরকে হাফ সেঞ্চুরি করতে দেননি যশদীপ সিং। ৪৩ বলে ৪৪ রানে থামেন পাকিস্তানি অধিনায়ক, তিন চার ও দুই ছয় ছিল তার ইনিংসে।

শেষ দিকে ইফতিখার আহমেদের (১৮) কার্যকরী ব্যাটিংয়ের পর শহীদ আফ্রিদি ক্যামিও ইনিংস খেলেন। ১৬ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় স্কোর দেড়শ পার করেন।

কেনজিগে ও সৌরভ নেত্রাভালকার দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন কেনজিগে, মাত্র ১৮ রান দিয়ে দুই ব্যাটারকে ফেরান সৌরভ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের